বাংলা কবিতা

আন্ধার ধান্ধা

কবি: সায়েজ বদরুল • 28 July, 2021
বিশ্বজুড়ে বাঁচার লড়াই করোনার ছোবলে, মরছে মানুষ শতশত চোরেরা যে কী বলে! দেশটা ভরা উপদেষ্টায়, মিথ্যাচার আর গোজবে, তাইতো এদের জীবন ভরা আল্লাহপাকের গজবে। মানবতার নামটি মুখে ভেখ ধরেছে শকুনে, এই বিপদে ব্যবসায়ী আর চোর চোট্টারা দিনগুনে। চিকিৎসাহীন বিশ্ববাসী হারাচ্ছে নিঃশ্বাস, ওষুধ পথ্য কি আর নেবো কি আছে বিশ্বাস? কঠিন সাজা তাদের জন্য মালখানা আর জেলখানায়, বাসি পঁচা খাবার দিয়ে যে কামলারা মাল বানায়। ভাইরাসের ওই ভয়াল থাবা বিশ্বে দিছে হানা, নেইকো এখন হানাহানি বাইরে যেতেই মানা।