বাংলা কবিতা

সাত সমুদ্র ভালোবাসা

কবি: সায়েজ বদরুল • 28 July, 2021
১. সাজাতে রাঙাতে সে ই পারে গো হৃদয় ভরা যার সুন্দরে, ইচ্ছে হলেই ডুব দিতে পারে সুখের সকল বন্দরে। ২. পৃথিবীর বুকে যত মানুষ সবাই এমন হয়, ভাঙা নদী ভাঙা হৃদয় কাছাকাছি শুধু রয়। ৩. ইতারে বেতারে সময় দিতেও কেনো এতো কার্পন্য? এতো ভালোবাসা অনুভূতি জমা করলাম কার জন্য? ৪. "মনের চোখে দেখে নিও আমার হৃদয়খানি, নিযুত কোটি দূরে হলেও কাছেই আছো জানি"। ৫. আকাশজুড়ে বানিয়ে দিলাম ভালোবাসার খামার, তোমার বুকের মধ্যিখানে বসত আছে আমার।