করোনার কারনে
কবি: সায়েজ বদরুল
•
28 July, 2021
আঙুল ফুলে কলাগাছ
করোনার কারনে,
কেউ কাদে, কেউ ফাঁদে
কেউ বা দিনগুনে।
মাস্ক সাবান সেনিটাইজার পিপিওয়ালার পুয়াবারো,
লকডাউনের নিউ মডেল
প্রাইভেট গাড়ীই এখন হিরো।
সকল ব্যবসায় করোনাছোঁয়া
পাওনাদারের বিপদ বেশ,
সব দেনাদার একটা কথা বলে করোনা হোক শেষ।
আড়ৎদার, বিপনি বিতান শতগুণে বাড়ায় রেট,
আকাশচুম্বী দাম হাকিয়ে
চুষে নিচ্ছে সব পকেট।
চাকরি জীবির সুবর্ণ দিন
কাটছে ভালোই বেতন ঠিক,
বাড়তি বোনাস করোনাসেবা
বাড়ছে অনুদানের হিড়িক।
দেশি বিদেশী সহায়তায়
চৌদ্দ গোষ্ঠীর আখের শেষ,
ঘরে বাইরে জাকজমকের
আয়োজনটা হচ্ছে বেশ।