তোমার জন্যে
কবি: সায়েজ বদরুল
•
28 July, 2021
তোমার সাথে হাটতে পারি
সাগর নদীর জলে,
হাজার মাইলের দূরত্বকে
হাতের কাছে মেলে।
তোমার চুলের ফাঁকে ফাঁকে
ভালোবাসার বাস,
চোখের আড়াল হলেই তুমি
সকল সর্বনাশ।
তোমার ভালোবাসার কাছে
হেরে গেলেও জেতা,
জানি তুমি আমারি শুধু
আছো যেমন যেথা।
তুমি আমার সুখ দুঃখ
তুমিই রাজকন্যে,
উড়তে পারে জীবন পাখি
শুধুই তোমার জন্যে।