এডভোকেট মোঃ বদরুল হক চৌধুরী (সায়েজ বদরুল)
আইনজীবী, কবি, সংগঠক ও টিভি অনুষ্ঠান উপস্থাপক
জীবনালেখ্য ও পরিচিতি
কবি বদরুল হক চৌধুরীর বর্ণিল জীবনের সংক্ষিপ্ত কাব্য
জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৬১ ইং, পুরাতন লক্ষনশ্রী, সুনামগঞ্জ।
বাবা: মরহুম ইর্শাদ চৌধুরী, মাতা: মরহুমা মরিয়ম চৌধুরী।
পেশা: আইনজীবী, কবি, সংগঠক, টিভি অনুষ্ঠান উপস্থাপক, সম্পাদক ও পরিচালক।
পড়াশুনা: সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সাহিত্য ও সংস্কৃতিতে পথচলা
সাহিত্য ও বার্ষিকী সম্পাদক, সুনামগঞ্জ সরকারি মহাবিদ্যালয় ছাত্র সংসদ ১৯৮১-৮২।
সম্পাদক: সাপ্তাহিক সুনাম ও দৈনিক আজকের বিশ্বসংবাদ ও সিলেটের খবর, সিলেট (অধুনালুপ্ত)।
কবি ও প্রতিষ্ঠাতা সদস্য: "শেষ বিকেলের কবিতা ও গান"।
আজীবন সদস্য: জালালাবাদ অ্যাসোসিয়েশন ও সুনামগঞ্জ সমিতি, ঢাকা।
প্রধান নির্বাহী: চ্যানেল BNN92, SDtv ও হাসনরাজা ফাউন্ডেশন।
জল সবুজের শহর সুনামগঞ্জে আশির দশকে কাব্যচর্চা ও কবিতাঙ্গনে যে ক-জন তরুণ স্বপ্নবাজ কবি কলমের মাধ্যমে শব্দ-বাক্যের যুগলবন্দীতে আলোর দ্যুতি ছড়িয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম কবি ছিলেন মোঃ বদরুল হক চৌধুরী (সায়েজ বদরুল)। তিনি ছিলেন জল সবুজের শহরে তরুণ-তরুণীদের প্রিয় কবি।
ঠিকানা ও যোগাযোগ
স্থায়ী ঠিকানা: জালালপুর, মোল্লাপাড়া ইউপি, সদর, সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: সড়ক-০৮, বাড়ি-১৭, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০